বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর লিবিয়া থেকে ফিরেছেন ১৭২ বাংলাদেশি অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয় ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ২৮ জুন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন শুরু হবে

সবার ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৫ জুন, সোমবার

দেশের সকল তরুণের ঐকান্তিক প্রচেষ্টা ও অংশগ্রহনে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

সোমবার (১৫ জুন) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের অক্লান্ত শ্রম, মেধা ও ঐকান্তিক প্রচেষ্টা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহনে আগামীর বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও সুন্দর বংলাদেশ।
উন্নয়ন কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি তিনি নারীর অংশগ্রহনের গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে তিনি প্রতিযোগীতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ মোশররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক, ফ্যাকাল্টি মেম্বারগণ, শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102