সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

জনগণ চেয়েছে হাসিনার পদত্যাগ, হাসিনা করেছে দেশত্যাগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ

আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, জ্বালাপোড়া, খুন, গুম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণ চেয়েছে হাসিনার পদত্যাগ, হাসিনা করেছে দেশত্যাগ! কারণ হাসিনা পৃথিবীর সকল স্বৈরাচারকে হার মানিয়েছে। সকল দুর্নীতিবাজদের হার মানিয়ে বিশ্ব সেরা দুর্নীতিবাজ হয়েছে। খুনি হাসিনা বাংলাদেশের জনগণের উপর অমানবিক পাশবিক জুলুম নির্যাতন চালানো কারণে সে বুঝতে পেরেছে ক্ষমতা চলে গেলে তাকে ফাঁসি দড়িতে ঝুলতে হবে।

সেজন্য ক্ষমতা ছেড়েই দেশ থেকে পালিয়েছে হাসিনা। তিনি আরো বলেন, যেই আওয়ামী লীগ দাবি করে তাদের শিকড় এদেশের মাটির অনেক গভীরে, তারা এদেশে স্বাধীন করে এনেছে; সেই আওয়ামী লীগ কেন গোষ্ঠীসহ পালিয়েছে। কেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের পালিয়ে যেতে হয়েছে।

আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, জ্বালাপোড়া, খুন, গুম উল্লেখ করে ড. হেলাল উদ্দিন বলেন, স্বাধীনতার পরবর্তীতে শেখ মুজিবুুর রহমান থেকে শুরু করে ২০২৪ সালের ০৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশের জনগণকে তারা দাস বানিয়ে নিজেরা মালিক সেজেছে। তারা জুলুম যত বাড়িয়েছে এদেশের জনগণ ততই বিদ্রোহী হয়ে উঠেছে। মজলুম জনগণ আওয়ামী লীগের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এদেশ থেকে পালিয়ে তাদের নিজ দেশ ভারতে চলে গেছে।

মঙ্গলবার রাতে রমনা থানা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, যেই কুরআনের কথা বলায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীদের উপরও অমানবিক পাশবিক জুলুম নির্যাতন হয়েছে, সেই কুরআনের শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু করা পর্যন্ত জামায়াতে ইসলামীর আন্দোলন দুর্বার গতিতে চালিয়ে যেতে হবে। এদেশের জনগণ বুঝে গেছে মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। তাই মানুষ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শান্তির সমাজ গঠন করতে চায়। জনগণের প্রত্যাশা পূরণে তিনি উপস্থিত নেতাকর্মীদের অতীতের চেয়ে আরো বেশি ভূমিকা পালনের আহ্বান জানান।

রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী অধ্যাপক ড. আব্দুল মান্নান এবং প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক রমনা থানার সাবেক আমীর আবদুস সাত্তার সুমন। রমনা থানা সেক্রেটারী আবদুল্লাহ আল ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রমনা থানা নায়েবে আমীর এডভোকেট সুলতান উদ্দিন, থানা বায়তুলমাল সম্পাদক আকবর হোসেন, থানা কর্মপরিষদের সদস্য যথাক্রমে নাছির উদ্দীন, আহমেদ আলী সরকার, নজরুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান, মাওলানা মিরাজুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102