সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩ জনকে দণ্ড প্রদান

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১২ জুন ২০২৬:

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষা আজ (১২ জুন ২০২৬) ঢাকার ডেমরাস্থ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজন পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে অভিযোগে কে এম মোজাম্মেল হক নামে এক পরীক্ষার্থীকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং ১ (এক) দিনের কারাদণ্ড প্রদান করেন।

ইলেকট্রনিক বিশেষায়িত হিয়ারিং ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোসাম্মৎ মর্জিনা আক্তারকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অপর আরেক পরীক্ষার্থী মো. মিজানুর রহমান এর পরিবর্তে ফারুক মন্ডল নামে অন্য একজন পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন বলে প্রমাণিত হয়। পরিচয় জালিয়াতির এ ঘটনায় ফারুক মন্ডলকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০০ (একশত) টাকা অর্থদণ্ড এবং ১ (এক) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুনতাহিম।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য আজকের পরীক্ষায় ৮০১৩জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮৯৫ জন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102