শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন শাহজাদপুরে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের মাসিক আড্ডা অনুষ্ঠিত ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ী চক্রের ০২ জন সদস্যকে দেশিও অস্ত্র ও মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৩ জুন ২০২৬ শুক্রবার

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাজধানীর মোহাম্মপুর থানাধীন বোটঘাট এলাকা হতে ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ী চক্রের ০২ জন সদস্য মোঃ বাকের (২০) এবং মোঃ জীবন (২১) কে ০১ কেজি ৮০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

৩। অদ্য ১১ জুন ২০২৬ ইং তারিখ রাতে ১৯.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে, রাজধানীর মোহাম্মপুর থানাধীন বেড়িবাঁধ বোডঘাট সংলগ্ন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য মজুদ করে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। মাদকদ্রব্য উদ্ধারে উক্ত এলাকায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১১/০৬/২০২৬ ইং তারিখ রাত ২০.৩০ ঘটিকায় উক্ত স্থানে র‌্যাব-২ একটি অভিযান পরিচালনা করে।অভিযানে পলিথিনের ব্যাগে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালীন সময়ে আসামী ১। মোঃ বাকের (২০) এবং ২। মোঃ জীবন(২১) কে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক তল্লাশীকালে তাদের পরিহিত প্যান্টের পিছনে বিশেষভাবে লুকায়িত ০২ টি সামুরাই পাওয়া যায়। আটককৃত আসামির জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে মোহাম্মদপুর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102