সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত আন্ডারওয়্যারে ‘গোল্ড পেস্ট’! দুবাইফেরত যাত্রীর অভিনব কৌশল ভেস্তে দিল সিআইআইডি আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে —–তথ্য ও সম্প্রচার মন্ত্রী কুমিল্লা তিতাসের মাছিমপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার; বিপুল পরিমাণ ডিভাইস ও সিম উদ্ধার সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ তথ্যমন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ১০ জুন ২০২৬:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন।

এবারের সিএমজি সন্মেলনের প্রতিপাদ্য ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’।

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার শহর হিসেবে পরিচিত চংচিং-এ এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
এছাড়া ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। তিনি দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন

সম্মেলনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

সম্মেলনে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করা হয়।

এ আয়োজনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ রাতে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102