বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শীতলক্ষ্যা নদীতে কাঁচপুর নৌ পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১ সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার সেতু বিভাগের সচিব এর সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ঢাকার ধামরাইয়ে অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আশুলিয়ায় বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টা, ২ কর্মকর্তা আটক! খুলনা বিভাগে টানা তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিটিটিসি খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

সরাইলে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মো: ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

পলাতক আসামি, পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজনদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করেছে সরাইল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে একাধিক মামলার পলাতক আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং ধর্তব্য অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
সরাইল থানা সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ও সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা মো: জাহাঙ্গীর (৪০) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরাইল থানায় দায়েরকৃত মামলা নং-২৫, তারিখ ১৮ মে ২০২৬ এর সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭ ও ১০ ধারায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এসআই (নিরস্ত্র) মো. ফারুক আহমদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে আদালতের বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কালিকচ্ছ (নাথপাড়া) এলাকার আওয়াল মিয়ার ছেলে রাজিব (৩০)। তার বিরুদ্ধে সিআর মামলা নং-৪৩২/২৬ এর ৩২৩, ৩৮০ ও ৪২৮ ধারায় মামলা রয়েছে। এএসআই (নিরস্ত্র) সুমন মিয়া তাকে গ্রেফতার করেন।
একই অভিযানে সৈয়দটুলা গ্রামের মহরম আলীর ছেলে মো. আকরাম মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিআর মামলা নং-৩১৯/২৬ এর যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা রয়েছে। এএসআই (নিরস্ত্র) সুলতান হোসাইন তাকে গ্রেফতার করেন।
অপরদিকে শাহজাদাপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মনির হোসেনের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে পেনাল কোডের ৩২৩, ৩৮০ ও ৫০৬(২) ধারার অভিযোগ রয়েছে। অপর মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১১(গ) ধারার আওতাভুক্ত। এএসআই (নিরস্ত্র) হানিফ মিয়া ও এএসআই (নিরস্ত্র) কারুন মিয়া পৃথকভাবে এসব পরোয়ানা তামিল করেন।
এছাড়াও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ধর্তব্য অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন রানীদিয়া গ্রামের আলকাছ মিয়ার ছেলে মো. জিদান (২২) এবং পানিশ্বর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে নুরুল ইসলাম (২৫)। এসআই (নিরস্ত্র) টিপু সুলতানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে সরাইল থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত ও নিরপেক্ষ অভিযান পরিচালিত হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং অপরাধপ্রবণতা হ্রাস পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102