সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হরিণাকুণ্ডুতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাসন্তী পূজা!!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ রবিউল ইসলাম :

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চিথলিয়া পাড়ার শ্রী শ্রী বাসন্তী পূজা উদ্যাপন কমিটির আয়োজনে ৫ দিন ব্যাপী শ্রীশ্রী বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা সোমবার বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

চিথলিয়া পাড়ার শ্রী শ্রী বাসন্তী পূজা উদ্যাপন কমিটির পুরোহিত  বিনয় চক্রবর্তী জানান, চৈত্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে বাসন্তী পূজা শুরু হয়। বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তী পূজা।

শারদীয় দুর্গা পূজার তুলনায় এর আয়োজন কম হলেও ধর্মীয় তাৎপর্য কোনোভাবেই কম নয়। কথিত আছে সুরত রাজা হারানো রাজ্য ফিরে পেতে বসন্তকালে দুর্গা দেবীর আরাধনা করেছিলেন। সেই বিশ্বাস থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন অশুভ শক্তিকে পরাভুত করতে বসন্তকালে এ পূজার আয়োজন করে আসছেন। তাই বিজয় দশমীর মধ্যে দিয়ে পূজা সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে  চিথলিয়াপাড়ার পূজা মন্দিরের পুকুরেতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। রাজীব কর্মকার জানান, দীর্ঘ ১৪ বছর ধরে হরিণাকুণ্ডু উপজেলার চিথলিয়া পাড়ায় বাসন্তী পূজা মন্দিরে, বাসন্তী মায়ের পূজা করে আসছি আমরা। পূজাকে ঘিরে দৈনিক শত শত ভক্তদের সমাগম ঘটে।

এছাড়া পূজাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।চিথলিয়াপাড়ার শ্রী শ্রী বাসন্তী পূজা উদ্যাপন কমিটি,মন্দির পরিচালনা কমিটি, উপদেষ্টা পরিষদ এবং উৎসব উদযাপন পরিষদের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় বাসন্তী পূজা সম্পন্ন হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102