সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

গোপালগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

২০২৪-২৫ খরিদ-১মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ৮ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যত্রুমের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়র উদ্দিন মোল্লা কার্যকর্মের উদ্বোধন করেন । মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরকার।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দিন শেখ, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আয়েশা সিদ্দিকা, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদ মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম প্রমূখ। উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ১৩৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেক কৃষককে ১
কেজি তুষা পাটের বীজ, ৫ কেজি ডিএফপি সার ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এরপূর্বে অতিথি ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়র উদ্দিন মোল্লা উপজেলার মহারাজপুর ইউনিয়নের খালসিকান্দা গ্রামে একটি সবজি ও একটি পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102