রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে গাজা ও ফিলিস্তিনের পাশে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯৬০ বার পড়া হয়েছে

নাইমুর রহমান দুর্জয়, দৈনিক গড়ব বাংলাদেশ :

বিশ্বজুড়ে চলমান ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলি করেছেন। তারা বলেন, নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের উপর চালানো বর্বরতা কোনোভাবেই মানবতার অন্তর্ভুক্ত হতে পারে না।

এসময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্কুল ক্যাম্পাস থেকে বাইপাইল পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। এসময় বিভিন্ন শ্রেণির পেশার মানুষ বাইপাইলে প্রতীকী প্রতিবাদে অংশ নেন। তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এসময় শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, “আমরা রাজনীতি করি না, মানবতা নিয়ে কথা বলি। গাজায় শিশুদের কান্না আর মায়ের আহাজারি আমাদের বিবেককে নাড়া দেয়। আমরা চুপ থাকতে পারি না।”

শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং গাজা ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102