মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বাস কাউন্টারে অভিযান কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

মো:নুরুজ্জামান নুর, জেলা প্রতিনিধি,পঞ্চগড় :

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঢাকা গামী বাস টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না প্রদর্শন করার ঘটনায় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

শনিবার সন্ধ্যায়, আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন বোদা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফুহাদ।

অভিযানে ফকিরগঞ্জ বাজারের ঢাকাগামী দুইটি বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না প্রদর্শন করার কারণে হানিফ এন্টার প্রাইজের কাউন্টারে ১০ হাজার টাকা এবং ডিপজল, আনাছ ও শাহ আলী কাউন্টারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন বোদা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট জাহিদ আল মাসুদ, আটোয়ারী থানার এসআই নীপেনন্দ্রনাথ সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুহাদ বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না প্রদর্শন করার দায়ে অভিযুক্ত কাউন্টারগুলোকে জরিমানা সহ সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি এমন কার্যকলাপ পুনরায় করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102