সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবেঃ রাশেদ খাঁন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসেন, ঝিনাইদহঃ

০৫-০৪-২৫,
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দােসররা রয়েছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শনিবার সকালে ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বর্তমান উপদেষ্টা পরিষদের ২ জনের নাম উল্লেখ করে বলেন, তারা আওয়ামী লীগের ডামি প্রার্থীদের বিভিন্নভাবে পুনর্বাসিত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দল বাস্তবায়নকারীরা ঢাকায় বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন, আর তৃণমূলে গিয়ে তাদের পুনর্বাসিত করছেন।

মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হােসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকার পরিষদের সভাপতি রকিবুল হাসান রকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ মিশন আলী, সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি হালিম পারভেজ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হােসেন রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102