মোঃ আজাদ, ভোলা প্রতিনিধি :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানের আগ্নেয়াস্ত্র, হাতবোমা, ইয়াবা ও নগদ টাকাসহ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের একটি বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন,
মোঃ জাহাঙ্গীর (৬৫), মোঃ মঞ্জু (৩৫), মোঃসেলিম (২৬), মোঃ জিয়া (৩০) এবং আব্দুল আব্বাস (৩০) সকলেই ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার (৪এপ্রিল) দুপুরে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্ট গার্ড কার্যালয়ে প্রেস ব্রিফিং-এর মাধ্যমে কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেঃ কমান্ডার রিফাত আহমেদ জানান, দীর্ঘদিন যাবত একদল দুর্দশা সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখের জিম্মি করে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ অন্যান্য অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। জনসাধারণ কোষ যাদের শরণাপন্ন হলে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
গোপন সংবাদের বিচ্যুতের শুক্রবার মধ্যরাতে বোলার বেদুরিয়া ইউনিয়নের একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১ টি হাত বোমা, ৫৬৯ পিজ ইয়াবা, এবং নগদ ৪৪ হাজার ৫১০ টাকা সহ ০৫সন্ত্রাসী কে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। আটকৃত সন্ত্রাসীদের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।