সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

হরিণাকুণ্ডুতে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত ২ যুবক পলাতক

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ​ভ্রাম্যমাণ প্রতিনিধি :

(ঝিনাইদহ) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শাখারিদহ গ্রামে চার বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলো— ওই গ্রামের শরিফুলের ছেলে রিফাত ও আউয়ালের ছেলে রয়েল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ এপ্রিল বুধবার দুপুরে শাখারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযুক্ত দুই যুবক শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে যায়। সেখানে নির্জন স্থানে তারা শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানোর চেষ্টা করে। ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ বোধ করতে থাকে এবং বারবার বমি করতে শুরু করে।
​প্রকাশ পায় যেভাবে: পরদিন ২ এপ্রিল সকালে মা যখন শিশুটিকে গোসল করাতে যান, তখন সে ব্যথায় চিৎকার করে ওঠে। শিশুটি তার মাকে বলে, “আমাকে আঙ্কেলেরা ব্যথা দিয়েছে, আমার গায়ে হাত দিও না।” প্রথমে ভয়ে কিছু বলতে না চাইলেও পরে সে জানায় যে, তাকে প্রাণনাশের হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। পরে মা তার শরীরে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি পরিবারকে জানান।

এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে রিফাত ও রয়েলের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় মামলা দায়ের করেছেন। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102