সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুর জেলার মোহনপুরের বনপাড়া গ্রামের কমল দাসের ছেলে সবুজ দাশ কর্তৃক সোশ্যাল মিডিয়া ফেসবুকে মহানবী সাঃ কে নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর ফুলবাড়ী নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বৃক্ষ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে আবারো নিমতলা মোড়ে এসে জমায়েত হয়,

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাতুল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, সাংবাদিক আল আমিন বিন আমজাদ, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, নবীন আলেম মাওলানা জাকির হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন সবুজ দাস কে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102