সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

২০৩৫ নারী বিশ্বকাপ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

খেলাধুলা : ২০৩৫ নারী বিশ্বকাপ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এছাড়া তিনি আরও জানিয়েছেন ২০৩১ নারী বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র একমাত্র বিডটি জমা দিয়েছে।

এ প্রসঙ্গে বেলগ্রেডে অনুষ্ঠিত উয়েফার কংগ্রেসে ইনফান্তিনো বলেন, ‘আজ আমরা ২০৩১ বিশ্বকাপে জন্য একটি বিড গ্রহণ করেছি এবং ২০৩৫ বিশ্বকাপের জন্য বৈধ বিড পেয়েছি। এর মধ্যে ২০৩১ বিডটি যুক্তরাষ্ট্রের এবং কনকাকাফের আরও কিছু সদস্য দেশ এখানে থাকার সম্ভাবনা রয়েছে। ৩৫’র বিড এসেছে ইউরোপ থেকে।’

ইনফান্তিনো আরও জানিয়েছেন ২০৩১ টুর্নামেন্ট থেকে নারী বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার পরিকল্পনা করা হচ্ছে। এর আগে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড গত মাসে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। তারই ধারাবাহিকতায় আজ এই ঘোষণা আসলো।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত মাসে জানিয়েছে তারা ইউরোপ অথবা আফ্রিকা থেকে ২০৩৫ সালের বিডকে স্বাগত জানাবে। ২০২৬ সালের দ্বিতীয় কোয়ার্টারে অনুষ্ঠিতব্য কংগ্রেসে স্বাগতিক শহরগুলোর নাম ঘোষণা করা হবে।

মার্চের শুরুতে যুক্তরাষ্ট্র ২০৩১ সালের বিডে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। আফ্রিকান দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোও বিডে অংশ নেওয়ার দৌড়ে এগিয়ে ছিল। কিন্তু ইনফান্তিনোর ভাষ্যমতে এখন আর তারা প্রতিযোগিতায় নেই। ২০২৭ সালের পরবর্তী নারী বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

আগামী বছর পুরুষ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুন-জুলাইয়ে প্রথমবারের মত বর্ধিত কলেবরের এই বিশ্বকাপ আয়োজিত হবে। যেখানে ৩২টি দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নিবে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২৩ নারী বিশ্বকাপে ২৪টি দলের পরিবর্তে ৩২টি দল অংশ নিয়েছিল। ২০২৮ সালের পুরুষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড। ২০২২ নারী ইউরো চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।

ফিফা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে ২০৩০ পুরুষ বিশ্বকাপ মরক্কো, স্পেন ও পর্তুগালে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে তিনটি ম্যাচ দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে। এরপর ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102