সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

হরিণাকুণ্ডুতে এস এস সি ২০২০ ব্যাচ শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠিত!!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৮২৫ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২/০৪/২০২৫ ইং তারিখ রোজ  বুধবার  দুপুর ২ টা থেকে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুনর্মিলনী অনুষ্ঠানে  উপস্থিত হন  আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২০ এস এস সি ব্যাচের সাবেক শিক্ষার্থী। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দি করে রাখতে ছিল অনেক কসরত।

প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই  মিলিত হন।

এসএসসি ব্যাচের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলামের সভাপতিত্ব ও মোঃ সাইফুল জামানের পরিচালনায়।  উক্ত পুণর্মিলন অনুষ্ঠানে ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই সময় শিক্ষার্থীরা আয়োজন করেন, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন বিবাহিত একাদশ  ও অবিবাহিত একাদশ। উক্ত খেলায় বিবাহিত একাদশ অবিবাহিত একাদশকে এক গোল দিয়ে বিজয় লাভ করেন।

অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, শুভ, মাফুজ, সজিব, সৈকত,শাকিল, রাব্বি হোসেন, সোহেল ,আকাশ, সাব্বির, ইমরান,হাসিবুল,জুয়েল, নসহিদ সাজ্জাদ  লিকু, নিশান, সোহাগ তৈমুর রহমান, সাঈদ, রাব্বি প্রমুখ।

পুনর্মিলনীতে জানানো হয়, হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষা দেওয়া থেকে এ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে বন্ধুদের খোজখবর নেওযার, পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দের বন্ধন আরও সুদৃঢ় করার জন্য এ আয়োজন।

শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে আসা শিক্ষার্থী  তৈমুর বলেন, দীর্ঘ ৫  বছর পর একই ব্যাচের এত বন্ধুকে পেয়ে আমি আনন্দিত। সবার মতামতকে সমান গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হবে আমাদের মূল লক্ষ ।

শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম বলেন, দীর্ঘ ৫ বছর পর সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় এ ধরনের গেট টুগেদার আয়োজন করেছি। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে।

দীর্ঘ ৫  বছর স্কুল থেকে বিদায় নিয়েছি, তারপরে একেক জন একে কর্মস্থলে  আছে। এজন্য আগের মতন আর সবার সাথে দেখা বা কথা  ওঠে না, এজন্যই আমি চাই যে আমাদের দুইটা ঈদে আমরা প্রতি বছরই এমন ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান করব যাতে আমরা বন্ধু-বান্ধবী ও শিক্ষকদের সাথে মেলবন্ধন হতে পারে।  এজন্যই এই ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান।

এবারে অনেকেই উপস্থিত হতে পারেনি কারণ আমরা প্রোগ্রামটা খুবই সীমিত সময়ের ভিতরেই করেছি, অনেকের সাথে  যোগাযোগ করা সম্ভব হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ যাদের সাথে যোগাযোগ করেছি মোটামুটি সবাই আমাদের যোগাযোগের সাড়া দিয়েছে। আমাদের পরিকল্পনা আগামীতে অনেক বড় ভাবে করব এবং দুইটা ঈদে  পুণর্মিলনী অনুষ্ঠান করবো।

এই বিষয়ে প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক টিটু জানান, প্রতি বছরই ঈদ পরবর্তী সময়ে কিছু শিক্ষার্থী প্রিয়প্রাঙ্গনে একত্রিত হয়ে থাকে। কিন্তু পুণর্মিলনী হিসাবে ২০২০ এস এস সি ব্যাচ অংশগ্রহণকে স্বাগত জানাই।

আমার অনেকগুলো প্রিয় শিক্ষার্থীকে এক ফ্রেমে দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ব্যাচেই নেতৃত্ব দেয়ার মত বিশেষ  গুণাবলী কারো না কারো মধ্যে থাকে। ২০২০ ব্যাচের রবিউলের কথা একটু আলাদা করেই বলতে হয়।একজন গণমাধ্যম কর্মী হিসাবে এই জাতীয় কর্মকাণ্ডে সময় দেয়া কঠিন হলেও তার নেতৃত্বে একটি সফল পুণর্মিলন সংঘটিত হওয়ায় তাকে সহ সহযোগী সকলকে অভিনন্দন।
তোমাদের জন্য সার্বিক সহযোগিতা সহ শুভকামনা রইল।  তোমরা আমার কাছ থেকে সব সময় শতভাগ সহযোগিতা পাবে ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102