সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ছিঁড়ে উল্টে নদীতে পড়ে প্রাণ গেল ভাই-বোনসহ ৪ জনের, নিখোঁজ ২

মো: রিফাত আলী
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মোঃ রিফাত আলী :

দেওয়ানগঞ্জ (জামালপুর):
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু অতিরিক্ত মানুষের চাপে ছিঁড়ে উল্টে গেলে নদীতে ডুবে ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার কাছাকাছি নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম। নিহতরা হলেন উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতিবছর ওই ভাসমান সেতু ও আশপাশ এলাকায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে শতাধিক মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তা সংস্কার বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বিকেলে অতিরিক্ত চাপের মুখে হঠাৎ সেতুটি ছিঁড়ে উল্টে গেলে এর ওপর থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান।

এদের মধ্যে অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, “ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102