বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার করেছে সিটিটিসি ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের

৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : 

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ খ্রি

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা হতে বিপুল পরিমাণ চোরাই ল্যাপটপ ও চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও ২। মোঃ তোফায়েল আহম্মেদ (২৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

আজ রবিবার (৩০ মার্চ ২০২৫ খ্রি.) পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার জনৈক মোঃ সাকিব ও তার সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় বসবাস করেন। তাদের বাসাটি সাবলেট ভাড়া নেওয়ার জন্য গত (২১ মার্চ ২০২৫ খ্রি.) বিকাল ৫:৩০ ঘটিকায় সাকিবের মোবাইল ফোনে কল দিয়ে বাসাটি দেখতে আসে মাহথির মোহাম্মদ খান তমাল নামে এক ব্যক্তি। মাহথিরের বাসাটি পছন্দ হলে সে সাবলেট বাসা ভাড়া নেয়। এরপর সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে সে চলে যায় এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরের দিন দিবে বলে জানায়। পরবর্তীতে ৮:১৫ ঘটিকায় সাকিব তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির বাসার চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুইটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যায়। এ ঘটনায় সাকিবের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় ৩০ মার্চ ২০২৫ খ্রি. একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর ৩০ মার্চ ২০২৫ খ্রি. সকালে পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মাহথির মোহাম্মদ খান তমাল ও ওই সময় তার আরেক সহযোগী মোঃ তোফায়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য নয় লক্ষ ২৮ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102