মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মধুপুর তরুণ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ইফতার আয়োজন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: মধুপুর তরুণ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দোকাচী উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২ নং চারোল ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য হারুনুর রশিদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী।

রমজানের তাৎপর্য বিষয়ে বয়ান পেশ করেন কালিতলা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ সাফি । ছাত প্রতিনিধি রাশেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বর্তমান সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা সমিতি ঢাকাস্থ, আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ সমিতির বালিয়াডাঙ্গী উপজেলার সাংস্কৃতিক সম্পাদক সাদেক হোসেন ও নাট্যকমী, ২ নং চারোল ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মহসিন আলী, ২ নং চারোল ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি নোবেল, ২ নং চারোল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলোম হোসেন।

এছাড়াও ইফতার মাহফিলে তরুণ সংঘের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল্লাহি সাফি ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান সিয়াম সাধনা ও তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আত্মগঠন, কল্যাণ ও বরকত, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। বক্তারা বলেন, মহান আল্লাহতায়া’লা এ মাসটিকে অফুরন্ত ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। তাই আমাদের রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন-কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102