সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

দেবিদ্বারে ৫৮ নং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আধুনিক অফিস কক্ষের শুভ উদ্বোধন

মো: সেলিম রানা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সৌদি প্রতিনিধি, মো: সেলিম রানা :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী ৫৮ নং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের জন্য নির্মিত নতুন ও আধুনিক অফিস কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আয়শা আক্তার। তিনি ফিতা কেটে প্রধান শিক্ষকের নতুন অফিস কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ৫৮ নং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ফেরদৌসি বেগম। তিনি বলেন, “বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি আধুনিক ও সুসজ্জিত অফিস কক্ষ দীর্ঘদিনের প্রয়োজন ছিল। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় আমরা আনন্দিত।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ মোঃ আবদুস সাত্তার। তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা হলো জাতি গঠনের মূল ভিত্তি। এ পর্যায়ে শিক্ষকদের কাজ সহজ ও কার্যকর করতে প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মুন্সী। তাঁরা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও মোহাম্মদপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, একটি সুপরিকল্পিত ও আধুনিক অফিস কক্ষ প্রধান শিক্ষকের দৈনন্দিন প্রশাসনিক কাজ সহজ করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ আরও কার্যকর করবে। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং ভবিষ্যতেও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102