সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শিল্প সেক্টরের শ্রমিকগণের বেতন বোনাস পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : 

ঢাকা, ২৭ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ

আসন্ন ঈদ-উল-ফিতর পূর্ববর্তী শ্রম পরিস্থিতি পর্যালোচনা এবং শিল্প সেক্টরের শ্রমিকগণের বেতন বোনাস পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম:

১। রোয়ার (ROARE) ফ্যাশন নামক প্রতিষ্ঠানের অনুকূলে তাদের শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে পাওনাদি পরিশোধের জন্য ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল এর আপদকালীন হিসাব হতে ১ কোটি ২৩ লক্ষ ৩৫ হাজার ৫৩৪ টাকা কে দেওয়া হয়েছে। তবে এ উদ্যোগ অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য প্রসারিত করা যাবেনা। এ দায় শুধু মালিকের কিন্তু মালিক পলাতক। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির মালিক পলাতক আছে। তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ইন্টারপোল এর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শ্রম অসন্তোষ নিরসন বিষয়ে ২৫ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী TNZ গ্রুপের Apparels Eco Ltd. গাড়ি বিক্রয় করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে।

৩। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাহমুদ গ্রুপের ২ টি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদের নগদ সহায়তা বাবদ ১১ কোটি টাকা ছাড়করণ করা হয়েছে।

৪। স্টাইলক্রাফট এন্ড ইয়াংওয়ান বিডি লি. বেতন ভাতাদি পরিশোধের জন্য মালিক ও শ্রমিকদের নিয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ একটি সভা হয়েছে। সভায় শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102