সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

চৌহালীর স্থল ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধিঃ

চৌহালী উপজেলার স্থল ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে বন্যা ও অন্যান্য দুর্যোগে আক্রান্ত দুস্থ ও অতিদরিদ্র ১৮শ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবু হুরায়রা, যিনি ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন।

চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা। তারা সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সেলিম হোসেন বলেন, “সরকার সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ঈদুল ফিতর উপলক্ষে এই চাল বিতরণ কার্যক্রম তারই অংশ। আমরা চাই, কেউ যেন অভুক্ত না থাকে এবং সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।”

চাল পেয়ে সুবিধাভোগী অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা পেয়ে নিজেদের কষ্ট কিছুটা লাঘব হয়েছে বলে জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102