সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

যশোরের শার্শার প্রবাসী মুকুলের মরদেহ ১৪ দিন পর দেশে এনে কবর দেয়া হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম, যশোরঃ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের গ্রিস প্রবাসি তরিকুল ইসলাম মুকুল (৫০) এর মরদেহ ১৪ দিন পর দেশে এনে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মুকুল দীর্ঘদিন ধরে ইউরোপের দেশ গ্রিসে প্রবাস জীবন কাটাচ্ছিলো।

শুক্রবার রাত ১০ টার সময় গ্রিস থেকে তরিকুল ইসলাম মুকুল এর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। আনুষ্ঠানিকতা শেষে রাত ১১ টার সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ভোর ৫ টার দিকে মরদেহ নিয়ে আসা হয় মৃত মুকুলের গ্রামের বাড়ি শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক ঘটনার।

শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।তরিকুল ইসলাম মুকুল পাড়ের কায়বা গ্রামের মৃত দ্বীন আলী গাজীর ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়ছে।

মুকুলের স্ত্রী মাহামুদা খাতুন জানান, তার স্বামী ২০০৪ সালে গ্রিসে যান। গত ২২ বছর ধরে তিনি সেখানে ছিলেন। মাঝে মাঝে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার ফিরে যেতেন। এ বছরের মাঝামাঝি সময় দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার গ্রিসে ফিরে যাওয়ার কথা ছিলো । কিন্তু গত ৮ মার্চ সে প্রবাসে থাকা অবস্থায় স্টোক করে মৃত্যুবরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102