রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ

এনআরবি ইসলামিক লাইফ এর শরীয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫ইং এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি- এর শরীয়াহ্ কাউন্সিল সভা কোম্পানীর প্রধান কার্যালয়, বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ্ কাউন্সলের মাননীয় চেয়ারম্যান, আন্তর্জাতিক ইসলামিক স্কলার অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান, সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশ। অত্র কোম্পানির শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব, অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ, সেক্রেটারী জেনারেল, সেন্ট্রাল শরীআহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশ, সভাটি পরিচালনা করেন।

সদস্যবৃন্দের মধ্যে সভায় আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, প্রবীন আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও মসজিদ-ই গাউসুল আজম, মহাখালী, ঢাকা-এর খতিব মাওলানা মুহাম্মদ রুহুল আমিন খান। ড. মোঃ আতাউর রহমান মিয়াজী, প্রফেসর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের, আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাওলানা এম শামাউন আলী মাদানী, ভাইস চেয়ারম্যান, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ। মুফতি মাওলানা মোঃ সাইফুল কবির, পেশ ইমাম ও খতিব, বঙ্গভবন জামে মসজিদ, রাষ্ট্রপতির কার্যালয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও, জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার।

এছাড়া অন্যান্যের মধ্যে জনাব মোঃ আবু হাসান, এসইভিপি এন্ড সিএফও এবং জনাব মোঃ সালাহউদ্দীন, কোম্পানী সেক্রেটারী এন্ড হেড অব এইচআর সভায় উপস্থিত ছিলেন। সভায় কাউন্সিল কোম্পানীর শরীয়াহ্’র সার্বিক কার্যক্রম নিয়ে বিভিন্ন আলোচনা, মতামত ও দিক নির্দেশনা প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102