রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান অসুস্থ, হাসপাতালে দেখতে গেলেন আরএমপির মুখপাত্র জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুমিল্লায় ছয়দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লায় বৈরি আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬দফা দাবিতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬দফা দাবিতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা জেলার স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে কুমিল্লা জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে ১৪তম গ্রেড প্রদান, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, ধারাবাহিকভাবে পদোন্নতির উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ ৬দফা দাবী ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার ১৭টি উপজেলার কয়েকশত স্বাস্থ্যসহকারিরা।
এদিকে ওই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে বলে হুশিয়ারি উচআচারণ করেন স্বাস্থ্যসহকারি নেতৃবৃন্দরা।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক, কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন, সহ-সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ শহিদুল্লাহ চৌধুরীসহ নেতৃবৃন্দ।
বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা সহ সভাপতি মোঃ শহিদুল্লাহ চৌধুরী, তাবারুক হোসেন সেলিম মিয়া, মামুন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শামসুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক কবির হোসেন প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক সোহেল রানা, নাইয়ারে দো আলম, জাহাঙ্গীর হোসেন, মহিউদ্দিন রিপন, সুমন কবির, আলাউদ্দিন, মাহবুব আলম, মনির হোসেন, সাইফুদ্দীন রাসেল, রুহুল আমিন সরকার, জাহেদা আক্তার, মাহসিন হামমুদা, লাভলী আক্তার, আবুল কালাম, আতাউর রহমান, মহিউদ্দিন সুমন, তোফায়েল আহমেদ, মোক্তার হোসেন, আবু কউসার, আলআমিন এবং জেলা/উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102