বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পররাষ্ট্র সেবা একাডেমিতে সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রতিমন্ত্রী হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” *বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে ড. মাসুদ এমপি* হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জনাব ফারুক আহমেদ স্যারকে এপিবিএন স্কাউটস এর অভিনন্দন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়কউপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাটারা থানার হত্যাচেষ্টা মামলা, সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখালো আদালত বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ১০ জনের যুক্তরাষ্ট্র

টেকনাফে বিজিবির দুটি পৃথক অভিযানে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ০২ জন আটক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ০১ জুলাই ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সদস্যরা দায়িত্বপূর্ণ শাহপরীরদ্বীপ ও নাজিরপাড়া সীমান্তে দুটি পৃথক অভিযান পরিচালনা করে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারের সাথে জড়িত ২ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

গতকাল (০১ জুলাই) রাত পৌনে ১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির সদস্যরা নাফ নদীর শাহপরীরদ্বীপ জেটির প্রায় ৯০০ মিটার দক্ষিণে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে মায়ানমার সীমান্ত থেকে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত করা হয়। একপর্যায়ে একজন ব্যক্তিকে দুটি বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা গেলে বিজিবির নৌটহল দল তাকে আটক করে। পরে বস্তা তল্লাশি করে ১,২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জাগীর হোসেন (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, গতকাল সকাল ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ নাজিরপাড়া বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ আলুগোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জেলের ছদ্মবেশে তিনজন ব্যক্তিকে মায়ানমার থেকে ইয়াবার চালান গ্রহণ করে ঠেলা জালসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে আজিজুল হক (৩৮) নামে একজনকে আটক করা হয়, তবে অপর দুইজন পালিয়ে যায়। পরে আটককৃত ব্যক্তির ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১,৭০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম, প্রযুক্তিভিত্তিক নজরদারি, নিয়মিত স্থল ও নৌটহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102