সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, (১১ মে, ২০২৬ খ্রি.):

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের জন্য নিরাপদ সমাজ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পেশাদার পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য।

মন্ত্রী গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিআইডি’র অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির। আরো উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’-এর ধারাবাহিকতায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আমরা সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো আমাদের সরকারের অন্যতম লক্ষ্য।

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন।

মন্ত্রী এসময় পুলিশের বিভিন্ন দাবি-দাওয়ার কথা মনোযোগ সহকারে শোনেন। সরকারের আর্থিক সঙ্গতি, সামর্থ্য ও অগ্রাধিকার বিবেচনায় এগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি পুলিশের পারফরম্যান্স বৃদ্ধির ওপর জোর দেন এবং এসব দাবি-দাওয়া বাস্তবায়ন পুলিশের পারফরম্যান্সের ওপর অনেকাংশে নির্ভর করবে বলে জানান।

সম্মেলনে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102