বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা মেঘনায় কিশোরীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের অভূতপূর্ব অগ্রগতি: নিশ্চিত হচ্ছে নিরাপদ অভিবাসন কুমিল্লা মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: আদালতে সোপর্দ পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-রেলমন্ত্রী জলবায়ু ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইসিআইএমওডি-এর যৌথ অঙ্গীকার প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আগামী দিনে শিক্ষকরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আইন প্রণয়ন করা প্রয়োজন, শিক্ষামন্ত্রী হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার …স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী কুমিল্লা হোমনায় কৃষি জমি থেকে অবৈধপন্থায় মাটি কাটায় দুই ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১টি জি-৩ রাইফেল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ০২ জুলাই ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী সাবরাং ডেইলপাড়া এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১টি জি-৩ রাইফেল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র , ১টি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

আজ (০২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় উক্ত এলাকায় একটি সুপরিকল্পিত ত্রিমুখী অভিযান পরিচালনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল রাত আনুমানিক ৩টা ২০ মিনিট থেকে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে ভোর আনুমানিক ৪টার দিকে একটি ইজিবাইকে করে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা অস্থায়ী চেকপোস্টে তাদের থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ইজিবাইকটি ঘটনাস্থলে ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি জি-৩ রাইফেলের ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102