শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় ওসির বিরুদ্ধে গুজবের অভিযোগ বিভ্রান্তিকর সংবাদ প্রচার রোধে ব্যবস্থা নেয়ার দাবি! মাদক ও জুয়া বিরোধী সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের ‘স্কিলড বেইজড ডে ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের অংশ গ্রহণ মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য —-সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি ধর্ম যার যার, রাষ্ট্র সবার – প্রধানমন্ত্রীর এই ঘোষণাই সকল সম্প্রীতির ভিত্তিভূমি তথ্যমন্ত্রী বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে ছোট ছোট গর্তে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা পূর্ব বিরোধের জেরে তাহিরপুরে হামলা: নারী-শিশুসহ আহত ৫, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ প্রক্সি পরীক্ষার মাধ্যমে অন্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন

অনিশ্চিত ভারত–পাকিস্তান ম্যাচ, তবুও এলিট নিরাপত্তা বাহিনী নিয়ে প্রস্তুত শ্রীলঙ্কা

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা এখনও নিশ্চিত নয়। এছাড়া পুরো বিশ্বকাপ না হলেও ভারত ম্যাচ বয়কট করতে পারে সালমান আলী আগার দল। এমন গুঞ্জনও রয়েছে। এমন অনিশ্চয়তার মধ্যেও ভারত–পাকিস্তানের ম্যাচ ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা।

সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ভারত-পাকিস্তান। এই ম্যাচে নিরাপত্তা জোরদার করতে এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কায় বিশ্বকাপের অন্য ম্যাচগুলো ঘিরেও এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। তবে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলোর ওপর আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে এএফপিকে বলেন, ‘বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোর দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’

শ্রীলঙ্কার পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোকে সব অংশগ্রহণকারী দলের নিরাপত্তায় ব্যবহার করা হবে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিমানবন্দর থেকে বের হওয়ার পর আবার বিমানে ওঠা পর্যন্ত সশস্ত্র নিরাপত্তার আওতায় থাকবে তারা।’

রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে নিজেদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়।

এ দিকে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশও ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করবে কি না তা জানা যাবে আগামীকাল অথবা আগামী সোমবার। ২৬ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন পিসিবির প্রধান মহসিন নাকভি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102