সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১২ মে ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে বিজিবি।জব্দকৃত রেনু পোনাগুলো পরবর্তীতে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

গতকাল (১২ মে) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক সকাল ০৭.০০ টার দিকে সন্দেহভাজন ০২টি হাইস মাইক্রোবাস ও ০১টি ট্রাক মহাসড়ক দিয়ে অতিক্রমকালে বিজিবি টহলদল সংকেত দিয়ে গাড়িগুলো থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে।
তল্লাশিকালে গাড়িগুলোর অভ্যন্তরে ককসিটের কার্টনের মধ্যে অত্যন্ত অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনু পোনা উদ্ধার করে, যা অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আনা হচ্ছিল। জব্দকৃত রেনু পোনাগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তা জব্দ করা হয়।

পরবর্তীতে পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে জব্দকৃত রেনু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাইপথে আনা এসব পণ্য দেশের অর্থনীতি, পরিবেশ ও স্থানীয় মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। চোরাচালান দমন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102